যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টার সময় যশোর কেন্দ্রীয় বিজয় স্তম্ভে (মনিহার সিনেমা হলের সামনে) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নে, সারা বাংলাদেশে ন্যায়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে যশোর কেন্দ্রীয় বিজয় স্তম্ভে ফুলের ঢালী দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, খন্দকার আশিকুর রহমান টনি, সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএমএসএস,খুলনা বিভাগ। মোঃ নাসিম রেজা সভাপতি,মোঃ আমির আলী শেখ সহ-সভাপতি, মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক, ইমাম হাসান রুবেল সাংগঠনিক সম্পাদক, মোঃ ইকরাম হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আমিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ওয়াজেদ আলী যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সেলিম হুসাইন, খন্দকার তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, ইমাম হোসেন, বিকাশ চন্দ্র মন্ডল সহ বিএমএসএস যশোর জেলার নেতৃবৃন্দরা।
