#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে আ.লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা

 মনিরামপুরে আ.লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা



স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন পদ-পদবিধারী আ.লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে মনিরামপুর থানায় বাদি হয়ে ৬ জন আ.লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করেন নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।জানাযায়, গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য এমপি মহোদয়। এ সময়  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও বিএনপি নেতা নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার পালিতের নেতৃত্বে উদ্বোধন অনুষ্ঠানের তৈরিকৃত ব্যানারে নাম দেয়না বর্তমান শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের। পরবর্তী মন্ত্রী মহোদয়কে নিয়ে বিদ্যালয়ের স্টেজ প্রাঙ্গনে পৌঁছালে পরিকল্পিত ভাবে বিএনপি নেতা সন্তোষ কুমারের ইশারাতে বিদ্যালয়ের শিক্ষক গোলাপ রাসুল ও মাহমুদ হোসেন বার-বার মনি ভাই-মনি ভাই বলে স্লোগান দিতে থাকলে এক পর্যায়ে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের পক্ষ নিয়ে অতিষ্ঠ হয় সাধারণ জনতা তারা সকলের নাম প্রচার করতে বললে বিভিন্ন আপত্তিকর ভাষাতে গালিগালাজ করতে থাকেন সাবেক চেয়ারম্যানের কর্মীরা। এক পর্যায়ে তর্কে জড়িয়ে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয় দু'গ্রুপের মধ্যে পরবর্তী অনুষ্ঠানে থাকা প্রসাশনের হস্তক্ষেপে বন্ধ হয় হাতাহাতি এবং সুন্দর ভাবে আবারও শুরু হয় অনুষ্ঠান।এ সময় আ.লীগের নেতাকর্মীরা জানায়, তারা অনুষ্ঠানে উপস্থিত না থাকা স্বত্তেও তাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন বিএনপি নেতা রাজাকার পুত্র নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ এ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমানের পি,এস নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএনপি নেতা সন্তোস কুমার পাল। ইউনিয়ন আ.লীগের মধ্যেকর দূরত্ব সৃষ্টি করতে ও গ্রুপিং তৈরি করতে পরিকল্পিত ভাবে এই মিথ্যা মামলা দিয়েছেন তারা।এই মামলায় ১/ নাম্বার আসামী করা হয় শ্যামকুড় ইউনিয়ন আ.লীগ নেতা মোঃ তবিবুর রহমান (৫১), ২/ আ.লীগ নেতা আনিচুর রহমান (৩৪), ৩/ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান (৩৫), ৪/ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, ৫/ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (৩৬), ৬/ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (৩৮)।এ সম্পর্কে শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বলেন, প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্যকে নিয়ে শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে আমরা নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধন অনুষ্ঠানে পৌঁছালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও সহকারী শিক্ষক সন্তোষ কুমার পালের নেতৃত্বে পরিকল্পিত ভাবে তারা এই সহিংসতা সৃষ্টি করে এবং আমাদের নেতাকর্মীদের নামে তারা মিথ্যা মামলা দায়ের করেন।মনিরামপুর থানার ওসি (ইনচার্জ) মোঃ মনিরুজ্জামান বলেন, নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সহিংসতা সৃষ্টি হলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বাদি হয়ে চিহ্নিত ৬ জন ও অজ্ঞত কিছু মানুষের নামে মনিরামপুর থানায় মামলা করেন।

Post a Comment

Previous Post Next Post