মহান বিজয় দিবসে মনিরামপুর উপজেলা প্রেসক্লাব’র পক্ষে শ্রদ্ধা নিবেদন
আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনিরামপুর উপজেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টায় মনিরামপুর উপজেলা চত্বরে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সাধারণ সম্পাদক শফি সম্রাট, সহ-সভাপতি আজিজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জি এম টিপু সুলতান, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মিলন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিথীলা ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন,সহ দপ্তর সম্পাদক আল আমিন, নির্বাহী সদস্য ওসমান গনি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
