মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের বিজয় দিবস পালিত
আব্দুল্লাহ আল মামুন বিশেষ প্রতিনিধি
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। শুক্রবার ১৬ ডিসেম্বর বিজয়ের শুভক্ষণের ৫১তম বার্ষিকী। সেই সঙ্গে গর্বময় এক বিষাদের সঙ্গে স্মরণ করা হয়, লাল-সবুজের এই পতাকার জন্য প্রাণ দেওয়া লাখো শহীদদেরকে। মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, তরুণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, শরিফুল ইসলাম রিপন,স,ম, আলাউদ্দিন, মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী, কামরুজ্জামান কামরুল সহ যুবলীগ ছাত্রলীগের কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
