মোঃ এমদাদ নিউজ ডেস্ক
মিতু হত্যার সুষ্ঠু তদন্ত,ও সাবেক এসপি বাবুল আক্তার এর মুক্তির দাবিতে শৈলকুপায় মানববন্ধন
চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত,সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে স্ত্রী হত্যার প্রায় পাঁচ বছর পর মামলায় অন্তর্ভুক্ত করা় ও পিবিআই হেফাজতে নির্যাতনের প্রতিবাদ এবং তার মুক্তি ও চাকরি পুনর্বহালের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার বিকালে উপজেলার হাটফাজিলপুর বাজারে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এ মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ স্বতস্ফ’র্তভাবে ব্যানার প্লাকার্ড নিয়ে অংশ নিতে দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন মোল্যা,বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস,বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।
এছাড়া শামীম আহমেদ,ইকতিয়ার হোসেন,আশিকুর রহমান কাজল বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,দেশ সেরা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার কেবল ঝিনাইদহের কৃতি সন্তানই নয়,তিনি পুলিশ বাহীনির গর্ব,বাংলাদেশের সম্পদ। জীবন বাজি রেখে তিনি দেশের জন্য শতশ্রুত ভাবে সব অভিযান চালিয়েছেন। তার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়তে থাকে। অপরাধীদের দমনে তার একের পর এক সাফল্যে পুলিশের অনেক দুর্নীতিবাজ কর্মকর্তার ঘুম হারাম হয়ে যায়,
ফলে পুলিশ বিভাগের মধ্যে অনেকের শত্রুতে পরিণত হন তিনি।
এরপর থেকে চলতে থাকে ষড়যন্ত্র। বক্তারা আরো বলেন এ ষড়যন্ত্রের নীলনকশা হিসেবে ২০২১ সালের ১০ মে বাবুল আক্তারকে পিবিআই চট্টগ্রামের খুলশী কার্যালয়ে ডেকে নিয়ে বেআইনিভাবে ৫৩ ঘন্টা আটকে বর্বরোচিত নির্যাতন করা হয়, ভারতীয় নারী গায়ত্রী অমর সেনের সাাতে তথাকথিত পরকীয়ার গল্প সাজিয়ে বলা হয় মিডিয়ার কাছে। এর দুইদিন পর ১২ মে তার শশুর মোশাররফ হোসেনকে পিবিআইয়ের গাড়ীতে করে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে স্ত্রী মিতু হত্যার মামলা সাজানো হয়। এ মামলায় পাঁচদিন রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয় বলে আন্দোলন কারীদের দাবি। টানা ৫দিন চোখ বেধে ও হ্যান্ডকাপ পরিয়ে জোরপর্বূক ১৬৪ ধারায় জবানবিন্দ নেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া মিডয়া ট্রায়ালের মাধ্যমে বাবুলের চরিত্র হননের চেষ্টা করা হয়। এ মানববন্ধনের বক্তারা আরো বলেন, আমরা পুলিশ হেফাজতে তার উপর চালানো বর্বরোচিত এসকল নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান উপস্থিত বক্তারা ।
বিনাবিচারে ১৭ মাস ধরে কারাগারে বন্দি এপুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে অবিলম্বে মুক্তির দাবী জানান এলাকাবাসী। পাশাপাশি তার স্ত্রী হত্যা মামলা পিবিআইয়ের পরিবর্তে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে বলে তরা বলেন ।
অবৈধভাবে পিবিআই কার্যালয়ে ৫৩ ঘন্টা আটক ও ৫ দিন রিমান্ডে রেখে অমানুষিক নির্যাতনের
সুষ্ঠু তদন্ত চেয়ে আন্দোলনকারীরা আরো বলেন ,তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বাক্ষ আদায় ও মিডিয়া ট্রায়েলের মাধ্যমে বাবুল আক্তারকে অন্যায় ভাবে ফাঁসানোর অপরাধে বনজ কুমারকে শাস্তি দাবী জানিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা।
একই সাথে কারাগারে বাবুল আক্তারের নিরাপত্তা ও হয়রানি বন্ধের পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা চান এলাকাবাসী।
