#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক

 যশোরে নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক 



মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: 


যশোর সদর উপজেলা ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে শুভেচ্ছা  জানান যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর এলাকা পরিচালক (যশোর সদর-৬) পদে একক বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত পরিচালক  ইয়াসিন আলী সোহাগ। রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু আহম্মেদকে তাঁর কার্যালয়ে এসে ফুলেল শুভেচছা জানান।এই সময় নবনির্বাচিত পরিচালক সোহাগ বলেন, "আমাদের সকলের আস্থা ভালবাসা আর আবেগের অন্যতম আশ্রয়স্থল শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই যুবনেতা নরেন্দ্রপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান রাজু আহম্মেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য।"এসময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আঃ আলিম হোসেন, ফসিয়ার রহমান, আঃ মালেক, আসাদ, যুবলীগ নেতা জাহিদ হোসেন, জি.এম সবুজ হাসান, উজ্জ্বল দাস, অপু, মেহেদী,  নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post