#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে মাদারাসার শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 যশোরে মাদারাসার শিক্ষাক্রম পাঠ্যপুস্তক  প্রণয়ন ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


যশোরে জামিয়াতুল মোদার্রেছীন মাদরাসার স্বতন্ত্র শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন সহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।  সোমবার ১৪/১১/২০২২ ইং তারিখ  সকাল ১১ ঘটিকায় যশোর প্রেসক্লাবে সামনে সড়কে মাদরাসার স্বতন্ত্র শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন দাবী আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন স্মারকলিপি প্রদান করা হয়। জানাযায়, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন আহুত মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন সহ ২৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে আয়োজিত মানববন্ধন এবং যশোর জেলা প্রশাসক কার্যালয়ে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি পেশ। মাদরাসা শিক্ষা উন্নয়নে আপনার অবদান আলেম - ওলামা, পীর - মাশায়েখ বিশেষকরে মাদরাসার শিক্ষকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন কৃতজ্ঞতার সাথে স্বরণে রাখবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, কওমি মাদরাসার স্নাতকোত্তর ( মাস্টাস) সনদের মান প্রদান, জনবল কাঠামো অনুমোদন, মাদরাসার ভৌত অবকাঠামো উন্নয়ন, মাদরাসার অধিদপ্তর প্রতিষ্ঠা, ৫৬০টি মডেল মসজিদ, পবিত্র ঈদের মিলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) কে জাতীয় দিবস ঘোষণাসহ বহুমুখী পদক্ষেপ ইসলামি শিক্ষার ইতিহাসে সোনালী হরফে লেখা থাকবে। সরকারের প্রণীত ও জাতীয় সংসদে গৃহীত জাতীয় শিক্ষা নীতি - ২০১০ এ বর্ণিত ও পাঠ্যসূচি এবং পাঠ্যবই, NCTB, মাদরাসার শিক্ষা বোর্ড দাবীকৃত শিক্ষাক্রম পাঠ্যবই প্রণয়নের পূর্বপর্যন্ত প্রচলিত, সাধারণ শিক্ষায় SSC পরীক্ষা দশটি বিষয়ে ১০০০ নম্বরের অনুষ্ঠিত হবে। মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ ( ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) স্কুল ও কলেজের নীতিমালা ২০২১ এর সাথে সমন্বয় করে শিক্ষক - কর্মচারীদের এমপিও ভুক্ত করতে হবে। শিক্ষকের ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে যা অমানবিক। অনতি বিলম্বে বকেয়াসহ প্রাপ্য ইনক্রিমেন্ট প্রদানের ব্যবস্থা করতে হবে। আমরা গভীরভাবে বিশ্বাস ও প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের দাবী বাস্তবায়ন করে লক্ষ লক্ষ আলেম, ওলামা, পীরমাশায়েখ, শিক্ষার্থী ও অভিভাবকগণের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে দোয়া পাওয়ার ব্যবস্থা করবেন। মাদরাসার স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রণয়ন সহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, মুহাম্মাদ নূরুল ইসলাম সভাপতি যশোর জেলা শাখা, মোঃ মহসিন আলী সাধারণ সম্পাদক যশোর জেলা শাখা, আব্দুল ওহেদ শার্শা থানা সভাপতি আব্দুল ওহাব মণিরামপুর থানা সভাপতি, মাওলানা হায়দার আলী বাঘারপাড়া, মাওলানা সোয়েব হোসেনসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন কমিটির নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষক কর্মচারীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেন বলে জানা যায়।

Post a Comment

Previous Post Next Post