যশোরে বাঘারপাড়া ছাতিয়ানতলা - ঘোপ এলাকাবাসী বেইলী ব্রীজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোরের বাঘারপাড়ার ছাতিয়ানতলা - ঘোপ এলাকাবাসী বেইলি ব্রীজের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে বেইলি ব্রীজ এর দাবীতে ছাতিয়ানতলা ও ঘোপ এলাকাবাসী চলাচলের জন্য অত্র ব্রীজ সংলগ্নে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী জানান ছাতিয়ানতলা - ঘোপের উপর দিয়ে বয়ে চলা বুড়ি ভৈরব নদের পারাপারের একমাত্র ভরসা এই ব্রীজটি । সংস্কার ও পূণনির্মানের জন্য ব্রীজ সংস্কার কতৃপক্ষ এলাকাবাসীর চলাচলের জন্য একটি বাঁশ ও কাঠের সাঁকো নির্মাণ করেন। কিন্তু বর্তমানে এই সাঁকোটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাতিয়ানতলা ও ঘোপ এলাকাবাসী চলাচলের জন্য বেইলী ব্রীজ এর দাবিতে ছাতিয়ানতলা ও ঘোপ এলাকাবাসী ব্রীজ সংলগ্নে দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদ্রাসা শিক্ষক ইমাম আনোয়ার হোসেন ,সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, আবু কালাম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হোসেন, অমির হোসেন, সামছুর রহমান, হাট মালিক মানিক হোসেন, ও ববিতা বেগমসহ আরও অনেকে।
এছাড়াও এলাকার কয়েকশত নারী পুরুষ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
