কেশবপুরে জমজমাট ফুটবল খেলা
রনি হোসেন,কেশবপুর যশোরের কেশবপুরে আহাদুল্লাহ সৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (আল) বাহারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ইউপি সদস্য সালমা বেগম, রফিকুল ইসলাম (বুলু)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সু-প্রভাত কুমার বসু, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বুলু, গড়ভাংগা মনোজ বসু খেলা ঘর আসরের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।ফাইনাল খেলায় স্হানীয় মোটরসাইকেল ফুটবল একাদশ ও স্হানীয় বাজার ব্যবসায়ী ফুটবল একাদশ অংশ গ্রহন করেন। খেলা দেখতে ভীড় জমান দূর দুরান্ত থেকে আসা দর্শকেরা।খেলায় ট্রাইবেকারে স্হানীয় মোটরসাইকেল ফুটবল একাদশ ৭-৮ গোলের ব্যবধানে স্হানীয় বাজার ব্যবসায়ী ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাপ্মিয়ান হয়।
খেলায় ধারাবর্ণনায় ছিলেন শিক্ষক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।গড়ভাংগা গ্রামের শিক্ষার্থী রিংকু বলেন, অনেক দিন পর খেলা দেখতে দূর থেকে ছুটে এসেছে খেলা প্রেমিকরা। সবাই আনন্দের সাথে খেলা উপভোগ করে।
