জমকালো আয়োজনে পালিত হলো বিএমএফ টেলিভিশন ৪র্থ বর্ষপূর্তি উৎসব
চতুর্থ বর্ষে পদার্পন করলো অষ্ট্রেলিয়া থেকে সম্প্রচারিত বাংলা টিভি চ্যানেল বিএমএফ টেলিভিশন। যা ইতিমধ্যে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। নিয়মিত সংবাদ প্রচার করে আসছে মানবতার সেবায়। খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের স্যাটেলাইটে সম্প্রচার হতে যাচ্ছে বিএমএফ টেলিভিশন।
চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে গত ১৮ নভেম্বর (শনিবার) দুপুরে বিএমএফ টেলিভিশন পরিবারের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গুলসানের এক রেস্টুরেন্টে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, শ্রম মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মেদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করীম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শেখ ইলিয়াছ উর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ওসি কাজী আনোয়ার হোসেন, সিআইডির ওসি কানিজ ফাতেমা ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুজ্জামান শিপন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলায়াত করেন সোহেল রানা। এরপর চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, গণমানুষের কথা বলবে বিএমএফ টেলিভিশন। মানবতার পাশে থেকে এই চ্যানেলটি মানুষের মনের কথা তুলে ধরবে। তিনি চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করীম বলেন, বিএমএফ টেলিভিশন এর কর্নধার একজন সমাজ সংস্কারক। তিনি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। মানবতার পাশে সবসময় এই স্লোগানকে ধারন করে বিএমএফ টেলিভিশন মানুষের মনের কথা তুলে ধরবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় ও ডিজিটাল উন্নয়নে বিএমএফ টেলিভিশন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএমএফ টেলিভিশন আমার প্রাণের স্পন্দন। আমি আমার প্রাণের স্পন্দন দিয়ে সবসময় মানবতার পাশে থাকতে চাই। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমার প্রান, আপনাদের সংবাদ দিয়েই মানুষের দ্বারপ্রান্তে পৌছাতে চাই। তাই মানবতার পাশে থাকতে হবে সবসময় এবং মানবতার কল্যানেই কাজ করতে হবে। সবশেষে বিএমএফ ও তার নিজের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি চ্যানেল এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম উপস্থিত আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত সকল প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সংবাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়পুরহাট জেলা প্রতিনিধি খোকন হোসেন জাকির, টাংগাইল জেলা প্রতিনিধি মাসুদ কাউসার, স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন, সাতক্ষীরার জেলা প্রতিনিধি সোহরাফ হোসেন সৌরাভ শেরপুর এর জেলা প্রতিনিধি সাইদুর রহমান আপন, সীমান্ত প্রতিনিধি রিপন মিয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু ও সুনামগঞ্জের বিশেষ প্রতিনিধি জাকিয়া সুলতানাকে সম্মাননা প্রদান করা হয়।
শুরু থেকে চ্যানেলটির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় প্রশাসন পরিচালক শিব্বির আহমেদ, অর্থ পরিচালক তৌহিদুজ্জামান, হেড অফ প্রোগ্রাম সোহেল রানা, প্রোগ্রাম ম্যানেজার ও ডিজিটাল এ এইচ এম সাজেদুর রহমান, ব্রডকাস্টিং অপারেশন ইঞ্জিনিয়ারিং আব্দুস সালামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথিদের নিয়ে চ্যানেল এর জন্মদিনের কেক কাটেন ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম। এসময় চ্যানেল টির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এর নিজের জন্মদিনের কেকও কাটেন তিনি। চ্যানেল ও চ্যানেল এর কর্নধারের জন্মদিন উপলক্ষে গান পরিবেশন করেন শিল্পী লিজা ও নাসরিন। সবশেষে এক প্রীতিভোজ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
