যশোরে শহীদ মোহাম্মদ উল্লাহ (বীর বিক্রম)'র ৫১তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোর সদর উপজেলা সতীঘাটা শহীদ মোহাম্মদ উল্লাহ (বীর বিক্রম) ৫১ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদের পরিবারের পক্ষ হতে কামালপুর কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসায় কোরআন খতম ও তার আত্মার মাগফিরাত কামনা দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শহীদের পরিবারের পক্ষ হতে শুক্রবার জুম্মা বাদ কামালপুর কেন্দ্রীয় মসজিদের এই দোয়া ও তাবারক বিতরণ করা হয়। জানাযায়, শহীদ মোহাম্মদ উল্লাহ (বীর বিক্রম) ১৯৪৫ সালে ১লা এপ্রিল যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটাস্থ কামালপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। শহীদ মোহাম্মদ উল্লাহ (বীর বিক্রম) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় নভেম্বর সম্মুখে যুদ্ধারত অবস্থায় শহীদ হন। ১৯ ৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ মোহাম্মদ উল্লাহকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করেন। শহীদ মোহাম্মদ উল্লাহ (বীরবিক্রম) এর ৫১ তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদের পরিবারের তিন সন্তান, মোঃ শহীদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, ও মোঃ ছানোয়ার হোসেন এবং এলাকাবাসীর একান্ত দাবী মহান শহীদের নামে যেকোন একটি বিদ্যালয় বা রাস্তা অথবা যে কোন প্রতিষ্ঠানের নামে নামকরণসহ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় সাথে দিনটি পালন করা হোক। শুক্রবার জুম্মা নামাজের শেষে শহীদ মোহাম্মদ উল্লাহ (বীরবিক্রম), এর আত্মার মাগফিরাত কামনা ও দোয়া পরিচালনা করেন, সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মোঃ সাইফুল ইসলাম উপস্থিত স্থানীয় মুসল্লীগণ।
