#https://www.youtube.com/@mntvjashore3078

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার - ১

 যশোর জেলা ডিবি পুলিশের  অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার - ১




মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের  সফল অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ  রুবায়েত ( ২০) নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর ২০২২খ্রিঃ) রাত ১০; ৫০ ঘটিকায় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এই অভিযান চালিয়ে ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করে।  এই সফল অভিযানে অংশ গ্রহণ করেন, যশোরের এসআই (নিঃ) সোলায়মান আক্কাস, সংগীয় এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২:৫০ ঘটিকায় চৌগাছা থানাধীন টেংগুরপুর গ্রামস্থ মেসার্স সর্দার ব্রিকস্ এর সামনে চৌগাছা টু মহেশপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ রুবায়েত হাসনাত রোকন (২০), পিতা- মোঃ জহুরুল ইসলাম, মাতা- শামীমা বিলকিস, সাং-রাজাপুর, থানা- চৌগাছা, জেলা- যশোর বর্তমান পালবাড়ী কবরস্থান রোড আইয়ুব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৬৫.০০০/= (এক লক্ষ পয়ষট্টি হাজার) টাকা।

এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

Post a Comment

Previous Post Next Post