#https://www.youtube.com/@mntvjashore3078

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে মিথ্যাচার করায় উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিবাদ সভা

 প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে মিথ্যাচার করায় উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিবাদ সভা



আব্দুল্লাহ আল মামুন মনিরামপুর পূজা কমিটি কেন্দ্র করে ৫ নং হরিদাস কাটি ইউনিয়নের মহিলা নেত্রী রীতা পাড়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে মিথ্যাচার করায় উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


১ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম লুৎফর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ইঞ্জিনিয়ার পিলাপ মল্লিক গোল্ডেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সহসভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোঃ শফি সম্রাট, এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সাধারণ সম্পাদক তন্ময় কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলামিন, ওসমান গনি, জিয়াউর রহমান,নুর আলম মানু, মিথিলা ইসলাম,সহ উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সকল সদস্য বৃন্দ।


প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সহসভাপতি তার বক্তব্যে বলেন হাজিরহাট পূজা মন্দির কমিটি গঠনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের কোন প্রকার হস্তক্ষেপ ছিলনা একটি কুচক্রী মহল প্রতিমন্ত্রীর মান সম্মান নষ্ট করার জন্য ও রাজনৈতিক ভাবে হেনস্থা করে নিজেরাই রাজনৈতিক ফায়দা লুটতে তাকে দুরে ঠেলে দিতে চাই।

শফি সম্রাট আরো বলেন আমরা বার বার তদন্ত করে দেখেছি পূজা মন্দির কমিটির বিষয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের কোন প্রকার অংশগ্রহণ  ছিলনা।

উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সাধারণ সম্পাদক তন্ময় কুন্ডু বলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যশোর জেলা কমিটি ও স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে সুন্দর ভাবে দুই গ্রুপ থেকে সবাইকে নিয়ে একটি  কমিটি করেছেন যেন এবার হাজির হাটের হিন্দু সম্প্রদায়ের মানুষ গুলো সুন্দর ভাবে তাদের দূর্গা পূজা উৎসব পালন করতে পারে, এরপরও তারা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করে মূলত এরা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের কোন দুর্বল পয়েন্ট না এই বিষয়টিকে ইস্যু বানিয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য কে রাজনৈতিক ভাবে হেনস্থা করতে চায়।

Post a Comment

Previous Post Next Post