মনিরামপুর উই প্রকল্পের নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ হাবিবুল্লাহ হুসাইন নিজস্ব প্রতিবেদক
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর র্অথায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদশে ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে মণিরামপুর উপজেলায়উপজেলা পরিষদ হলরুমে,নারীর ক্ষমতায়ন, প্রকল্পের আওতায় 'নারীর অধিকার বিষয়ক' একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমা খানম চেয়ারম্যান মণিরামপুর উপজেলা পরিষদ, উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ কবীর হোসেন উপজেলা নির্বাহী অফিসার মণিরামপুর যশোর। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উওম চক্রবর্তী বাচ্চু ভাইস চেয়ারম্যান মণিরামপুর উপজেলা পরিষদ, কাজি জলি আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মণিরামপুর উপজেলা পরিষদ।
উক্ত কর্মশালায় প্রেজেন্টেশন উস্থাপন করেন মোঃ আনিছুজ্জামান, রিজিওনাল কো-অর্ডিনেটর, উই প্রজেক্ট, যশোর ।উক্ত কর্মশালায় নারীর অধিকার সম্পর্কে বক্তব্য কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান রিজিওনাল কো-অর্ডিনেটর (USS)উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রোকানুজ্জামান।
উক্ত কর্মশালায় সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস ও মোঃ ফয়জুল ইসলাম, উলাসী সৃজনী সংঘ,মণিরামপুর, যশোর।
