#https://www.youtube.com/@mntvjashore3078

খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত-pen voice

 খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত 





শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় বেপরোয়া ইটবাহী ট্রলির ধাক্কায় স্থানীয় চাঁদপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।


রবিবার (২ অক্টোবর) বেলা ১২ টায় রূপসা উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলি চালককে আটক করেছে পুলিশ।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ১২ টার দিকে নিহত রফিকুল ইসলাম বাড়ির দিকে ফিরছিলেন। দুপুর পৌনে ১২ টার দিকে আলাইপুর ব্রীজ সংলগ্ন ওয়াপদার মোড়ে পৌছালে পেছন থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক ট্রলি ও চালককে আটক করে পুলিশে সোর্পদ করে। আটক ট্রলির চালকের নাম ইয়াজুল মল্লিক। তিনি মৈহিষাগুনি আজগর মল্লিকের ছেলে।

Post a Comment

Previous Post Next Post