রাজগঞ্জে টলি চাপায় একজন নিহত
শাহিনুর রহমান,,
মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ৮ই সেপ্টেম্বর সকাল দশটার দিকে হানুয়ার বটতলায় যশোরের দিক থেকে আসা একটি টলি চৌরাস্তা মোড়ে পৌছলে হানুয়ার মাদ্রাসা রোড থেকে বাই সাইকেলে আসা উপজেলার কোমলপুর গ্রামের মিস্ত্রীপাড়ার সুধীর মল্লিকের ছেলে গোবিন্দ মল্লিক(৪৮) টলির সামনে আসলে, তাকে চাপাদিলে ঘটনা স্থলে তার মৃত্য হয়। দুর্ঘটনার পরে টালি চালক পালিয়ে যাই, টলিতে বোঝাই থাকা মাছের খাদ্য সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে টলি মালিক সহ লোকজন খাদথেকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার খালেদুর রহমান টিটু জানান দুই পক্ষ আপস হাওয়াই কোন মামলা হয়নি, নিহাতের পরিবার ঝাঁপা শ্মশানে দুপুরে তাকে দাহ করে। এ প্রসঙ্গে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিনুর সোহান জানান, নিহাতের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানাই, তাই তাদের কাছ থেকে লিখিত নিয়ে লাশ হস্তান্তর করা হয়।
নিচে নিহাতের ছবি ও টলির ছবি দেয়া হলো।
