#https://www.youtube.com/@mntvjashore3078

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

 শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য



স্টাফ রির্পোটার, মনিরামপুর (যশোর) থেকেঃ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন_ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুতায়ন, মসজিদ-মন্দির রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। করোনার প্রভাবে উন্নয়ন কার্য কিছুটা বাধাগ্রস্থ হলেও বর্তমান শেখ হাসিনার প্রচেষ্ঠায় তার পুষিয়ে সম্ভব হয়েছে দেশের সার্বিক উন্নয়ন। দেশকে আরও উন্নতিশীল হিসাবে গড়ে তুলতে আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। গত ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের কামারডাঙ্গা মহাশ্মশান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কামারডাঙ্গা মহাশ্মশান কমিটির সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রনব রায়ের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর থানার ওসি ইনচার্জ নূর আলম সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু শ্যামল কুমার সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তুলশি দাস বসু, উপজেলা আ.লীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন প্রমুখ।


এ ছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আ.লীগ নেতা বাবর আলী বাবু, রফিকুল ইসলাম,  উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মোঃ ইকরামুল কাবির, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য রওশনারা রশিদ, ছবিরুন্নেছা ছবি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, সজল, বাবু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, সবুজ হোসেন, জি,এম মেহেদী হাসান, বাপ্পি, সালাম রাশেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

Post a Comment

Previous Post Next Post