#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে নরেন্দ্রপুর ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ -news pen voice

 যশোরে নরেন্দ্রপুর ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ 



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে  প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান জনাব রাজু আহমেদ। ১৭ ই আগষ্ট (বুধবার) নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি  প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।  এ সময় হুইলচেয়ার পাওয়া এক ব্যক্তি বলেন, এতদিন আমি খুব কষ্ট পেয়েছি। আমাকে কোলে তুলে নিয়ে ল্যাট্রিনে ও ঘরের বাইরে নিয়ে যেতো। হুইলচেয়ার পাবার পর অনেক কষ্ট দূর হলো। খাবার জোগাড় করা নিয়ে সব সময় চিন্তিত থাকতাম। তবে চাওয়া বেশি কিছু ছিলো না, চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা ও একটি হুইল চেয়ার প্রয়োজন ছিল । তবে চেয়ারটি পেয়ে আমার তা পূরণ হলো। হুইল চেয়ার বিতরণ কালে,  এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুধন্য চন্দ্র দাস, আঃ মালেক, মকবুল হোসেন, ফসিয়ার রহমান, মোস্তফা কামাল সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post