যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ এ মানববন্ধন কর্মসূচিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-সদর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড মনিরুল ইসলাম ,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নুরে আলম মিলন , এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, মহিলা সম্পাদিকা এ্যাড সেতারা খাতুন,উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিপু,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সমীর কুন্ডু,রাফেদ রেজা রতন, প্রদীপ দাস, নুর ইমাম বাবুল,মাসুদুল হাসান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, প্রচার সম্পাদক এম এইচ সোহাগ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোঃ ইব্রাহিম, শাহজাদা নেওয়াজ, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ,পুলক ঘোষ, ইন্জিনিয়ার জুয়েল খান,রবিউল ইসলাম, মুক্ত খান, শেখ কামরুজ্জামান, সেলিম রেজা বাবলু, নাজমুল হোসেন ,ফারুক হোসেন, ইমন হোসেন ,অনিক হোসেন,খায়রুল ইসলাম রুবেল, আমিন উল্লাহ বিশ্বাস ,মামুন হোসেন ,শামছুর রহমান প্রমুখ।
