#https://www.youtube.com/@mntvjashore3078

সমাজের সকল ধরনের অপরাধ দূর করার জন্য পুলিশকে সহায়তা করুন:পুলিশ সুপার মাহাবুব হাসান-news pen voice

 সমাজের সকল ধরনের অপরাধ দূর করার জন্য পুলিশকে সহায়তা করুন:পুলিশ সুপার মাহাবুব হাসান



আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।


 খুলনার রূপসা থানা আয়োজিত আইচগাতী ইউনিয়ন এর  বেলফুলিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ইয়াকুব আলী মিলনায়তনে ১৭আগস্ট বেলা ১১টায়  "ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম। 


অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রতিনিধি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে খোলামেলা বক্তব্য রাখেন।


প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের বন্ধু। সমাজের সকল ধরনের অপরাধ দূর করার জন‍্য পুলিশকে সহযোগিতা করুন। শান্তি-শৃঙ্খলা রক্ষাতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছেন। 

স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতায় মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং এর মত অপরাধ নিয়ন্ত্রণে সকলকে আহবান জানান।


 থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর সভাপতিতে এ সময় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীব দাস,  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, ইউপি সদস্য আনিসুর রহমান মিঠু,ওয়াহিদুজ্জামান মিন্টু,মনিরুল ইসলাম, আকলির্া খাতুন তুলিসহ  বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post