মনিরামপুর শ্রমীকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
আলামিন মনিরামপুর যশোর প্রতিনিধি
যশোর মনিরামপুর জাতীয় শ্রমিকলীগ মণিরামপুর উপজেলা ও পৌর শাখার পরিচিত সভা এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব বি,এম জাফর যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিকলীগ,কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
