#https://www.youtube.com/@mntvjashore3078

নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা -দৈনিক পেন ভয়েস

 নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা 



মোঃ নুর ইসলাম মোল্যা, ভ্রাম্যমাণ প্রতিনিধি 


যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার  (৩১জুলাই) নওয়াপাড়া ইনস্টিটিউটের অডিটরিয়ামে সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৪.৩০ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫৫০ জন, এর মধ্যে ভোট ৪৩১ জন ভোট প্রদান করেন।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন, ২৬৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুজিবুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রবিউল ইসলাম  পেয়েছেন ১৬২ ভোট। আলতাফ হোসেন ২২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম সামাদ খান পেয়েছেন ১৯০ ভোট, সম্রাট হোসেন ২৮২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুজ্জামান পেয়েছেন ১৪৩ ভোট।

Post a Comment

Previous Post Next Post