যশোরের রামনগর ইউনিয়ন পরিষদ হল রুমে ১ নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয় মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
পুলিশ - ই জনতা জনতা - ই পুলিশ, আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য দিন সেবা নিন। বিট পুলিশ বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে হল রুমে যশোর কোতয়ালী মডেল থানাধীন ০১ নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয় মত বিনিময় অনুষ্ঠিত। শনিবার সকালে রামনগর ইউনিয়ন পরিষদের এ ১ নং ওয়ার্ড পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোতোয়লী মডেল থানার এস আই রেজাউল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, ১১ নং রামনগর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। বিশেষ অতিথি বক্তব্য দেন রামনগর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন', বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ এস আই রহমত, এ এস আই তুহিন। আরও উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, শৃংখলা, নিরাপত্তা ও প্রগতি এই তিন মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ পুলিশের মূলনীতি ‘সেবাই পুলিশের ধর্ম’। সেবার মান অটুট রেখে বাংলাদেশ পুলিশ যেমন গড়েছে সোনার বাংলা তেমনি প্রশংশনীয় বিভিন্ন উদ্যোগে আইনশৃংখলা হয়েছে উন্নত। তারই একটি উদ্যোগ ‘বিট পুলিশিং’। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে ১ নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যালয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশ কার্যক্রম চালু করার একমাত্র লক্ষ সাধারন মানুষের পাশে থাকা সাধারন মানুষকে নিরাপদ রাখা। ২৩নং বিট পুলিশং কার্যালয় যেন সেবাদানের ক্ষেত্রে যশোর সদরের মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকে।
