#https://www.youtube.com/@mntvjashore3078

ভোজগাতী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ

 ভোজগাতী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ 


মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার

যশোরের মনিরামপুর উপজেলা ০৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের বিশেষ বরাদ্দ শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। জানাযায়,ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের বিশেষ বরাদ্দ, বিভিন্ন ওয়ার্ডের উপকরণ ইংরেজি ডিকশনারি বই ৩৮ টি সেলাই মেশিন, ৩৫টি স্প্রে মেশিন, পাঁচটি স্কুলে আলমারি, স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল  বল  সিলিং ফ্যান, স্কুলে ছাত্র ছাত্রীদের গাছের চারা বিতরণ করা হয়।  ০৩ নং ভোজগাতী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান তজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা স্থানীয়  সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্রালয়ে মাননীয় প্রতি মন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী মাহামুদুল হাসান, বিশেষ অতিথি ভোজগাতী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, তরুণ আওয়ামী লীগ নেতা এ্যাড বছির আহমেদ যুব লীগ নেতা জাকির হোসেনসহ ভোজগাতী ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post