#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে "১৩নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের" ঈদ সামগ্রী বিতরন।

 মনিরামপুরে "১৩নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের" ঈদ সামগ্রী বিতরন। 


এস এম তাজাম্মুল মনিরামপুরঃযশোর মনিরামপুরে শতাধীক  দুস্থ্য পরিবারের মাঝে পবিত্র  ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন খাদ্য   সামগ্রী বিতরন করেছে “১৩নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ”।

আজ শুক্রবার  বিকালে মনিরামপুর উপজেলার ছিলুমপুর গার্লস স্কুলের  মাঠে সংগঠনের উপদেষ্টাদের সহযোগিতা ও গন্যমান্য ব্যাক্তদের উপস্থিতিতে  এ সমস্থ্য সামগ্রী বিতরন করা হয়।

প্রবাসে থেকেও সংগঠনের হয়ে সার্বিক সহযোগিতা করেন ১৩নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সভাপতি মোঃ হোসেন আলী,সাধারন সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত।


এ সময় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এম এ হালিম(সভাপতি,জাতীয় পার্টি,মনিরামপুর উপজেলা শাখা) ১৩নং খানপুর ইউনিয়ন প্রাবাসী পরিষদের ডঃমিজানুর রহমান(প্রধান উপদেষ্টা), রফিকুল ইসলাম(উপদেষ্টা),আব্দুর রউফ(কার্য-নির্বাহী সদস্য),মনজুর রহমান (শিক্ষক) ও স্থানীয় সুধী ব্যাক্তিবর্গ।

এ সময় প্রধান উপদেষ্টা ডঃ মিজানুর রহমান বলেন,এই সংগঠনের হয়ে বাইরে থেকেও মোঃ হোসেন আলী, ইয়াসির আরাফাত সহ সকল সদস্য বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে,তিনি আরো বলেন,আপনারা যে কোন সমস্যায় আমাদের বলবেন আমরা সার্বিকভাবে সমাধানের চেষ্টা করব।আপনারা এই সংগঠনের সকলের জন্য দোয়া করবেন।

প্রদানকৃত ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে  সেমায়,চিনি,দুধ, নুডুলস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিলো।

Post a Comment

Previous Post Next Post