#https://www.youtube.com/@mntvjashore3078

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন

 দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন 


স্টার্ফ রির্পোটার, মনিরামপুর (যশোর) থেকেঃ   যশোরের মনিরামপুর উপজেলাসহ সকল ধর্ম-প্রাণ মুসলমানদের প্রতি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনিরামপুর উপজেলা আ.লীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। গত ৮ জুলাই (শুক্রবার) সকালে নিজ কার্যালযে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি ।


এ সময় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মনিরামপুরবাসি-সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।


তিনি আরও বলেন, এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। সাথে সাথে সকলে নিজ নিজ অবস্থান থেকে যেন সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারে সেই কামনা করি সকলকে আবারও জানায় ঈদ মোবারক।

Post a Comment

Previous Post Next Post