#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে বিএনপি নেতা শহীদ ইকবালের ৬৩তম জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,পেন ভয়েস

 মনিরামপুরে বিএনপি নেতা শহীদ ইকবালের ৬৩তম জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 



এস এম তাজাম্মুল মনিরামপুরঃ

যশোরের মনিরামপুরে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র এডঃশহীদ মোঃ ইকবাল হোসেন এর ৬৩তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি),মনিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। 

আজ সোমবার সন্ধা ৬টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন। 

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ মফিজুর রহমান(মফিজ),পৌর বিএনপির আহব্বায়ক মোঃখাইরুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা মোঃআকতার খান,মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃনিস্তার ফারুক, যুবদলের মোঃ মুক্তার হোসেন,আব্বাস আলী,আয়ুব আলী,মাসুদ পারভেজ রুবেল,মোস্তাক হোসেন,কাজী ইমরান।ছাত্রদলের মোঃঅলিয়ার রহমান,মোঃইমরান হোসেন,কামরুজ্জামান,এনামুল,আবু মুসা আল নাইম।

এ ছাড়াও থানা,পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post