#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুরে ছাত্র ও যুবনেতার কেক কেটে জন্মদিন পালন,পেন ভয়েস

 মনিরামপুরে ছাত্র ও যুবনেতার কেক কেটে জন্মদিন পালন। 



মনিরামপুর প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুরে ছাত্র ও যুবনেতার জন্মদিন পালন করেছে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি),মনিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। 

আজ সোমবার সন্ধা ৭ টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে কেক কেটে মনিরামপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু মুসা আল নাঈম এবং দৈনিক খবরচিত্রের মনিরামপুর প্রতিনিধি ও তারেক জিয়া পরিষদের মনিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি যুবনেতা এস এম তাজাম্মুল এর  জন্মদিন পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর  মেয়র এডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন। 


এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ মফিজুর রহমান(মফিজ),পৌর বিএনপির আহব্বায়ক মোঃখাইরুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মোঃ আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা মোঃআকতার খান,মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃনিস্তার ফারুক, যুবদলের মোঃ মুক্তার হোসেন,আব্বাস আলী,আয়ুব আলী,মাসুদ পারভেজ রুবেল,মোস্তাক হোসেন,কাজী ইমরান।ছাত্রদলের মোঃঅলিয়ার রহমান,মোঃইমরান হোসেন,কামরুজ্জামান,এনামুল প্রমূখ।

এ ছাড়াও থানা,পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post