ছাত্রদল এর খাইরুল রাজুর " তীব্র নিন্দা ও প্রতিবাদ "প্রকাশ
খুলনা প্রতিনিধিঃ-
খুলনা জেলা পূর্ব রুপসা থানার ছাত্রদল এর যুগ্ন -আহবায়ক খাইরুল রাজু তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাচার ও অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ছাত্রদল এর খাইরুল রাজু তার বিরুদ্ধে করা মিথ্যাচারের প্রতিবাদে ফেসবুকে পোস্ট করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারনে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক পোস্ট করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শীঘ্রই এর বিরুদ্ধে ডিজিটাল আইনের অধিনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও উল্লেখ করেন তার পোস্টে।
পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, জাতীয়তাবাদি আদর্শ বিচ্যুত একটি মহল প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার বাধাগ্রস্থ করার লক্ষে এই সব অপপ্রচার করছে।অতি শিগ্রই তাদের মুখোশ উন্মোচিত হবে।
