#https://www.youtube.com/@mntvjashore3078

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬১ তম জন্মবার্ষিকী ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬১ তম জন্মবার্ষিকী ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মামুন হাচান বিশেষ প্রতিনিধি


০৯ মে ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকায় খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম রবীন্দ্রনাথ ঠাকুরের শশুর বাড়িস্থ স্মৃতি ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬১ তম জন্মবার্ষিকী ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইসমাইল হোসেন, এনডিসি ও বাংলা একাডেমি, ঢাকার মহাপরিচালক জনাব মুহম্মদ নুরুল হুদা।


এছাড়াও, উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় আরো উপস্থিত ছিলেন কেএমপি'র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা; সরকারি ব্রজলাল কলেজ, খুলনার অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান; খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম।


উক্ত আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post