#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুর বাসীকে রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা: চেয়ারম্যান আলমগীর হোসেন

 মনিরামপুর বাসীকে রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা: চেয়ারম্যান আলমগীর হোসেন



স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুরের মাটি ও মানুষকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মনিরামপুর উপজেলা আ.লীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। গত ১৩ এপ্রিল (বৃহস্পিবার) নিজ ভেরিফাই এই আইডিতে মনিরামপুর বাসীকে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি। 


তিনি বলেন, জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর- (১৪৩০) বঙ্গাব্দ। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ, মুসলিমদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস চলছে আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। এ ভূখণ্ডের হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি এবং কৃষ্টির বাহক এদেশের বাঙালি জনগোষ্ঠী বিভিন্ন ধর্মে-বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও কৃষ্টির জায়গায় সব বাঙালি এক এবং অভিন্ন নানা ঘাত-প্রতিঘাতে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন এখনও স্বমহিমায় টিকে আছে। 


তিনি আরও বলেন, সারা বছরের ক্লেদ-গ্লানি, হতাশা ভুলে এদিন সব বাঙালি নতুন আনন্দ-উদ্দীপনায় মেতে ওঠেন। ‘এসো হে বৈশাখ, এসো এসো মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আমরা আবাহন করি নতুন বছরকে। পহেলা বৈশাখের বর্ষবরণ বাঙালির সর্বজনীন উৎসব আবহমানকাল ধরে বাংলার গ্রামগঞ্জে এই উৎসব পালিত হয়ে আসছে। গ্রামীণ মেলা, হালখাতা, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল বর্ষবরণের মূল অনুষঙ্গ। ব্যবসায়ীরা আগের বছরের দেনা-পাওনা আদায়ের জন্য আয়োজন করতেন হালখাতা উৎসবের। গ্রামীণ পরিবারগুলো মেলা থেকে সারা বছরের জন্য প্রয়োজনীয় তৈজসপত্র কিনে রাখতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষকে আবারও জানায় মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

Post a Comment

Previous Post Next Post