#https://www.youtube.com/@mntvjashore3078

পবিত্র রমজানে এফএসডিও এর ইফতার বিতরণ

 পবিত্র রমজানে এফএসডিও এর ইফতার বিতরণ


দক্ষিণ বঙ্গের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা, এফএসডিও এর উদ্যোগে আজ রবিবার যশোর শহরের বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে শতাধিক মানুষের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়,সংস্থার সহযোগী শাখা এফএসডিও ফুড ব্যাংকের আয়োজনে উক্ত ইফতার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এফএসডিও এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দেব বিশ্বাস,এফএসডিও ফুড ব্যাংক শাখার সভাপতি কাজী আরিফ, সম্পাদক শামিমা নাসরিন মুক্তা,ফুড ব্যাংক শাখার সদস্য মোঃ মেহেদী হাসান,মোসাঃ তাসনিয়া তাসনিম উর্বাসা,এবং সংস্থার মনিরামপুর উপজেলা শাখার সম্পাদক ইলিয়াস হোসেন অভি,খানপুর শাখার সভাপতি হুমায়ন কবির,মনিরামপুর সদর শাখার সভাপতি নাদিয়া সুলতানা ,যশোর জেলা শাখার সম্পাদক সোনিয়া খাতুন,রুবিনা খাতুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ৷এফএসডিও এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দেব বিশ্বাস বলেন,আমরা প্রতিদিন ই অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি, সংস্থার মূল উদ্দেশ্য রক্তদান এবং রক্তদাতা সৃষ্টি করা হলেও এর বাইরেও আমরা বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি  খাবার বিতরণ,বস্ত্র এবং অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন কল্যানে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post