#https://www.youtube.com/@mntvjashore3078

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সদর থানা নবীন সদস্য সম্মেলন ও তারবিয়াত অনুষ্ঠিত

 ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সদর থানা নবীন সদস্য সম্মেলন ও  তারবিয়াত অনুষ্ঠিত


 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আজ শুক্রবার (৩১ মার্চ) আইসিআইবি কার্যালয়ে দুপুর তিনটায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মোস্তফা আল গালীবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা: জুবায়ের হোসেন ছাব্বির এর সঞ্চালনায় নবীন সদস্য সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়।

তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি  মুহা.মঈনউদ্দীন ।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র  আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি মুহা.আব্দুল্লাহ আল মামুন এবং নগরের সাধারণ সম্পাদক মুহা. মাহদী হাসান মুন্না।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা শাখার সহ-সভাপতি মুহা. হাবিবুল্লাহ মেযবাহ, সাংগঠনিক সম্পাদক মুহা.আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুহা. মাহবুবুল হক মেসকাত, দাওয়া সম্পাদক মুহা.উসামা আবরার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা.মাসুম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহা.ইয়াসিন, অর্থ ও কল্যাণ সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, কওমি সম্পাদক তৌফিকুল ইসলাম রাজ, আলিয়া মাদরাসা বিষায়ক সম্পাদক মুহা.ফাহিমুর রহমান।  

আরো উপস্থিত ছিলেন মিরাজ, সিয়াম, শাহরিয়ার, জিহাদ, মারুফ, নাজমুল, ইমরান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post