সামাজিক কাজে অবদান রাখায় এফ এস ডিও থেকে সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন
সামাজিক কাজে অবদান রাখায় এফ ডিও থেকে সম্মাননা পেলেন জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার যশোর জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন,১০ মার্চ শুক্রবার বিকেলে মনিরামপুর এফ এস ডিওর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।এফ এস ডিওর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের এএসপি আশেক সুজা মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নুরুল হক সহ বিভিন্ন জেলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
