সামাজিক কাজে অবদান রাখায় এফ এস ডিও থেকে সম্মাননা ক্রেস্ট পেলেন দেশসেরা উদ্ভাবক মিজান
আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি:সামাজিক কাজে অবদান রাখায় এফ ডিও থেকে সনদ ও সম্মাননা ক্রেস্ট পেলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।১০ মার্চ শুক্রবার বিকেলে মনিরামপুর এফ এস ডিওর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।এফ এস ডিওর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের এএসপি আশেক সুজা মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নুরুল হক সহ বিভিন্ন জেলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
