যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার ::পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে যশোরের কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামে সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) পবিত্র রমজানের ৭ম দিন সন্ধ্যায় স্থানীয় যুবসমাজের পক্ষে কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শফিকুল ইসলাম শাওন, সালমান আহমেদ ও আনিসুর রহমান মুক্তির সার্বিক ব্যবস্থাপনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার মধ্যদিয়ে মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।
