#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুর ক্যান্সার রোগীকে আর্থিক সহযোগিতা করলেন এফএসডিও

 মনিরামপুর ক্যান্সার রোগীকে আর্থিক সহযোগিতা করলেন এফএসডিও


ডেক্স রিপোর্ট:: রক্তদান সহ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন খুলনা বিভাগের অন্যতম সামাজিক সংগঠন এফএসডিও  ,৩১ মার্চ সকাল ১০ টায় এফএসডিও এর প্রতিনিধি দল যশোর থেকে খুলনা মেডিকেলে  গিয়ে  যশোর জেলার মণিরামপুর উপজেলার  মণিরামপুর বাজারের মুবিন ড্রাগ হাউজের মালিক ক্যান্সার রুগি মিন্টু  হোসেন কে আর্থিক সহযোগিতা করেন ৷                            আর্থিক সহযোগিতা করার সময় এফএসডিও এর সভাপতি দেব বিশ্বাস বলেন ,আমরা একটি অরাজনৈতিক সংস্থা আমাদের সদস্যরা বেশিরভাগ ছাত্রছাত্রী তবুও আমরা মানুষের কষ্টে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করি, তিনি আরো বলেন ক্যান্সার রুগি মিন্টু কে সহযোগিতা করতে যারা আমাদের সংস্থাকে সহযোগিতা করেছেন আমি তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না এমনি ভাবে আমরা এফএসডিও পরিবার সকলের সহযোগিতায় সুবিধাবঞ্চিতদের পাশে সব সময় থাকতে চায় ৷এসময়  উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেব  বিশ্বাস ,মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ইমদাদুল হোসেন,সহ সভাপতি মাহফুজুর রহমান,মণিরামপুর সদর ইউপি শাখার সভাপতি নাদিয়া সুলতানা,খেদাপাড়া ইউপি শাখার সভাপতি সুমাইয়া বিশ্বাস সহ এফ এস ডিওর বিভিন্ন সদস্য বৃন্দ।

Post a Comment

Previous Post Next Post