#https://www.youtube.com/@mntvjashore3078

নোয়াখালীতে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

 নোয়াখালীতে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল


মোঃ রিয়াজুল সোহাগ,

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও সম্পদ ক্রোকের আদালতের আদেশের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।


শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 



মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষীণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমীন খান, স্বেচ্ছাসেবকদল সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমুখ।


বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, রাজনীতির অন্ধকার সময়ের একটি ভুয়া মামলাকে ব্যবহার করে দেশের সবচেয়ে বিএনপির শীর্ষ নেতার সম্পত্তি ক্রোকের উদ্যোগ নেওয়া হলো। আমরা মনে করি দীর্ঘদিন পর ভিত্তিহীন মামলাকে পুঁজি করে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের যে আদেশ দেওয়া হয়েছে, তা সরকারের ইঙ্গিতেই হয়েছে।

Post a Comment

Previous Post Next Post