মণিরামপুরে ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কমিটির নির্বাচনীয় তফসিল ঘোষণা নিয়ম বহির্ভূতঃ ক্ষোপ প্রকাশ
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারযশোরের মণিরামপুর রাজগঞ্জ ঝাঁপা গ্রামের ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনী ও তফসিল ঘোষণা নিয়ম বহির্ভূতঃ ক্ষোপ প্রকাশে এলাকায় অভিভাবক এবং দাতা সদস্য ও শিক্ষার শিক্ষানুরাগীদের মধ্যে নানান গুঞ্জন সৃষ্টি দেখা দেয়। ৫ জানুয়ারী ঝাপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সুধীরা প্রধান শিক্ষক এবং সভাপতির উপর ক্ষোপ প্রকাশ করেন। জানাযায়, ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালযে প্রধান শিক্ষক মোঃ ঈব্রাহীম খলিল এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশিকুর রহমান বিদ্যালয়ের নিয়ম নীতি তোয়াক্কা না করে ক্ষমতার বলে হঠাৎ করে নির্বাচনীয় তফসিল ঘোষণা দেওয়াই, বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং শিক্ষা অনুরাগীর ও দাতা সদস্যদের মধ্যে আলোচনা সমালোচনা ঝড় দেখা দেয়। প্রশ্ন উঠেছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমানের খুটির জোর কোথায়। বিদ্যালয় অভিভাবক সদস্য ও শিক্ষা অনুরাগী এবং স্থানীয় সুধীদের মধ্যে নানান প্রশ্ন। হঠাৎ বিদ্যালয়ের নির্বাচনীয় তফসিল ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তির নিকট জানতে চাইলে তারা জানান, বিদ্যালয়ে বিধিমালা অনুযায়ী ৩ মাস আগে অভিভাবক এবং শিক্ষানুরাগি সদসস্যদের নিয়ে মিটিং করে আলোচনা করার কথা এবং ভোটার তালিকা করা, কিন্তু সবকিছুই প্রধান শিক্ষক এবং সভাপতি গোপনে ভোটার তালিকা করেছে এখানে দাতা সদস্য ছিল না, দাতা সদস্য হতে গেলে প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্টে টাকা জমা করতে হয় কিন্তু প্রধান শিক্ষক গোপনে বহুতল ভবন নির্মান করেছেন ঠিক এই আশিকুর সেই মর্মে বিনা টাকায় দাতা সদস্য করেছেন কিভাবে এই বিষয়ে আমরা কিছু জানি না। হঠাৎ আজ ৫ই জানুয়ারি ২০২৩ সকালে স্থানীয় সুধীরা স্কুল মাঠে একত্রে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে জনগনের চাপের মুখে পড়েন। বিদ্যালয় এর নিয়ম ও বিধিমালা না মেনে হঠাৎ বিদ্যালয়ের মাইকিং করে নির্বাচনী তফসিল ঘোষণা এবং ৮ তারিখ অর্থাৎ রবিবার শেষ দিন ধার্য্য করে সেটা সম্পুর্ণ নিয়ম বহির্ভুত। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য, শিক্ষানুরাগী ও দাতা সদস্যর এবং এলাকার সচেতন মহল বিষয়টি তদন্তপূর্বক আইনের হস্তক্ষেপ কামনা করেছেন।
