#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরে পালিত হলো আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদারের ৩য় মৃত্যু বার্ষিকী

 যশোরে পালিত হলো আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদারের ৩য় মৃত্যু বার্ষিকী


মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারআনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদারের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১ টায় "আনন্দ টিভির যশোর জেলা অফিসে" মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠান যশোর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামের আয়োজনে ও হাফেজ মোঃ আব্দুস সালাম রানার দোয়া পরিচালনারমধ্যো দিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশনে মনিরামপুর প্রতিনিধি মোহাম্মদ রাশেদ আলী, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বলের সাংবাদিক সোসাইটির বিএমএসএস এর খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আশিকুর রহমান টনি যশোর জেলার সভাপতি ও বর্তমান কথার প্রতিনিধি মোহাম্মদ নাসিম রেজা, যশোর জেলা যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের চেতনার সিনিয়র ফটো সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলী, দৈনিক প্রতিদিনের কন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হাফিজুর রহমান জানি,দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় মুসল্লীগণ। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মহরম আব্বাস উল্লাহ সিকদার স্যার  এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে  তার আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ আব্দুস সালাম রানা। আরো উপস্থিত ছিলেন  যশোরের টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Post a Comment

Previous Post Next Post