#https://www.youtube.com/@mntvjashore3078

যশোর প্রেসক্লাব হল রুমে এশিয়ান টেলিভিশনের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

 যশোর প্রেসক্লাব হল রুমে এশিয়ান টেলিভিশনের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন


মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারযশোর প্রেসক্লাব হলরুমে এশিয়ান টেলিভিশনের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুর ১২ ঘটিকার সময় যশোর প্রেসক্লাব হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর প্রেসক্লাবের সভাপতি এবং এশিয়ান টেলিভিশনে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাহিদ হাসান টুকুন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য,রাখেন, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিনু আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান লাভলু। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও  সম্পাদক মোহাম্মদ দেওয়ান মোর্শেদ। এই সময়  উপস্থিত ছিলেন, এশিয়ার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ হাসিবুর রহমান শামীম। যশোর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ  জেলা উপজেলা বিভিন্ন টেলিভিশন, জাতীয় ও  দৈনিক পত্রিকার এবং বিভিন্ন প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post