ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার ঐতিহ্যবাহি কেন্দুয়া প্রেসক্লাবে শনিবার (১৭ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন মহোদ্বযের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ কামাল,আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য রাখাল বিশ্বাস, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, মুক্ত খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম কচি,জনকণ্ঠের সাবেক স্টাফ রিপোর্টার মশিউর রহমান খান বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সুনীল পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ, পাঠাগার সম্পাদক লুৎফর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান মিঞা, সদস্য আবু বকর ছিদ্দিক সদস্য ও মানব জমিন পত্রিকার প্রতিনিধি মজিবুর রহমান, বিএমএফ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলাল, মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি রোকন উদ্দিন ও দৈনিক ইকরা পত্রিকার প্রতিনিধি লাভলী আক্তার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেনকে ক্র্যাস্ট দিয়ে বরণ করা হয়।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন সুন্দর কেন্দুয়া গড়ার লক্ষ্যে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম।
