যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সম্মেলন অনুষ্ঠিত: নতুন কমিটি ঘোষণা
১৭ ডিসেম্বর'২২ইং শনিবার, বিকাল ৩ টায়। ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়, নীতির পরিবর্তন চাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে। যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসানের সঞ্চালনায় জেলা সম্মেলন'২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, মুনতাছির আহমাদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, সেক্রেটারী মাওলানা শোয়াইব হোসেন
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুল আলম (খোকা), সাংগঠনিক সম্পাদক,এইচ এম মহাসিন শেখ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী আবুযর বিন হাফিজ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার সভাপতি মাস্টার ইদ্রিস আলী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান,ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার সেক্রেটারী মাওলানা সেলিম আহমেদ, পৌর সেক্রেটারী মোঃ সহিদুল গাজী সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সদ্য সাবেক দায়িত্বশীলবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা তার বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং প্রধান অতিথি তার বক্তব্য শেষে ২০২৩ সেশনের নতুন কমিটি ঘােষণা করেন,
"নবগঠিত কমিটির"
সভাপতি: মুহাম্মাদ আব্দুল আওয়াল
সহ-সভাপতি: মুহাম্মাদ হাবিবুর রহমান
সাধারণ সম্পাদক: মুহাম্মাদ ফয়েজ গাজী।

