#https://www.youtube.com/@mntvjashore3078

চাটখিলে জাতীয় পুরস্কার প্রাপ্ত সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

 চাটখিলে জাতীয় পুরস্কার প্রাপ্ত সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।



শেখ ফরিদ।

স্টাফ রিপোর্টার,নোয়াখালী।


নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।সোমবার সকাল ১০ টায় সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি,একটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভুঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যাহ চৌধুরী,চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু,

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব,বিল্লাল হোসেন।

অনুষ্ঠান শেষে সকল ছাত্র ছাত্রীদের মাঝে আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের ব্যক্তিগত একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী,ফাইল,খাতা,কলম, ও ছাতা উপহার দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post