যশোরে চাচঁড়া চেকপোস্ট ও মাগুরা সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত - ৩
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারযশোর সদর উপজেলা চাচঁড়া এলাকায় এবং মাগুরা সড়কের পৃথক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। অদ্য আনুমানিক ১৯৪০ ঘটিকায় যশোর জেলার সদর উপজেলার কোতোয়ালী থানাধীন চাচড়া চেকপোস্ট এলাকায় পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিমুল (২৯), পিতা: আব্দুস সাত্তার,সাং- পোষ্ট অফিস পাড়া, থানা: কোতয়ালী, জেলা: যশোর অত্যন্ত গুরুতর আহত হন। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও যশোর মাগুরা মহাসড়কের বাহাদুরপুর নামক স্থানে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আরমান (৩৫), পিতা: অজ্ঞাত, সাং- উপশহর, থানা: কোতয়ালী, জেলা: যশোর ও খোকন শেখ (৪০), পিতা: অজ্ঞাত,সাং- একই নামে দু'জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদেরকেও মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে মর্মে জানা যায়।