কেন্দুয়ায় ১৮ বাড়ী সড়কে সিএনজি অটো মুখোমুখি সংঘর্ষ আহত ৯
লাভলী আক্তার, কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনা কেন্দুয়া আঠারো বাড়ী সড়কে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে অটো দাড়ানো অবস্থায় আঠারোবাড়ী থেকে ছেড়ে আসা সিএনজি অটো গাড়ীকে ধাক্কা দিলে অটো ও সিএনজি চালকসহ ৯ জন আহত হয়।
আহরা হলেন অটো চালক সুমন,সিএনজি চালক মিজান,যাত্রীরা হলেন মাসকা গ্রামের সামাদ মিয়া,সইলাটী গ্রামের শাহা আলম,আউজিয়া গ্রামের সালাম,চেংজানা গ্রামের আমিনুল,টিপ্রা গ্রামের মিনাল।
আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ সিএনজি ও অটো আটক করে।
