#https://www.youtube.com/@mntvjashore3078

মনিরামপুর বোয়ালিয়া ব্রিজের রেলিং ভেঙ্গে বেহাল দশা , ঝুঁকি নিয়ে চলাচল-PEN VOICE



মামুনুর রশিদ সাজু


 মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বোয়ালিয়া বাজার সংলগ্ন মুক্তেশ্বরী নদীর উপর ব্রিজ প্রায় দেড় যুগ আগে নির্মার্ণ হয়েছে। এই ব্রিজের রেলিং ভেঙ্গে যাওয়ায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে কয়েক বছর ধরে। এছাড়াও ব্রিজের উত্তর মাথায় রাস্তা ও ব্রিজ সংলগ্ন জায়গায় ধ্বসে পড়েছে। এ ব্রিজের উপর দিয়ে ছোট ছোাট যানবহনসহ ১৩/১৪ টি গ্রামের লোকজন নিয়মিত যাতায়াত করে। ব্রিজের দু’পাশে রেলিং না থাকায স্কুলের ছাত্রছাত্রিসহ যাত্রীদের চলাচল করা খুব ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকার শত শত লোকের চলাচলের জন্য নির্মিত এ ব্রিজের এমন বেহাল দশা হলেও নেই কোন কার্যকারী পদক্ষেপ।


স্থানীয় লোকজন অতি জনগুরুত্বপূর্ণ বোয়ালিয়া ঘাট ব্রিজ সংস্করণ করে জনগণের ভূগান্তি দূর করার দাবি জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post