টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মিলবে স্কুল ব্যাগ।
মনিরামপুর প্রতিনিধিঃ
একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলেই মিলবে স্কুল ব্যাগ।
ইসলাম প্রচার ও নামাজের প্রতি শিশু-কিশোরদের উদ্ভূধ্যকরতে টানা ৪০দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামায আদায়ে পাওয়া যাবে একটি স্কুল ব্যাগ।এ ছাড়াও যদি কোন শিক্ষার্থী পরপর ৪০দিন না পারে তাদের জন্যও আছে টুপি, খেলনা,বিস্কুট,চিপস, চকলেট সহ নানা উপহার।
ভিন্নধর্মী এই উদ্যেগ নিয়েছে যশোরের মনিরামপুরে শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত "সম্মিলনী মানবসেবা ও ব্লাড ডোনার " নামে এক সমাজসেবী সংগঠন।
সরেজমিনে কথা হলে সংগঠনের অভি হাসান বলেন,গত ২২শে অক্টোবর থেকে এ উদ্যেগ নিয়েছিও গতকাল ৪০ দিন পূর্ন হওয়ায় কাশিপুরে ৫জন শিক্ষার্থীকে ৫টি ব্যাগও দিয়েছি।আমরা আপাতত মনিরামপুরের কাশিপুর মাইদারকান্দা মসজিদ ও সাতনল খানপুর দক্ষিন মহলদার পাড়া জামে মসজিদে দিয়েছি।
তাদের এই পরিকল্পনা প্রসার ঘটাতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে আহবান করেছেন এই সংগঠনের সদস্যরা।
