#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়ায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে নারী নিয়ে দেহ ব্যবসার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

 কেন্দুয়ায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে নারী নিয়ে দেহ ব্যবসার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 



লাভলী৷ আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ


নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন সান্দিকোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুকুন্দাবাদ গ্রামের মোহাম্মদ আলী মাষ্টার ও স্ত্রী সৈয়দা নাসিমা আক্তারের বিরুদ্ধে এলাকাবাসী বৃহস্পতিবার (১৭নভেম্বর) দুপুরে কেন্দুয়া আঠারবাড়ী সড়কে  এক মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এলাকাবাসীর অভিযোগ মুকুন্দাবাদ গ্রামের মোহাম্মদ আলী মাষ্টার ও তার সহধর্মিণী সৈয়দা নাসিমা আক্তার দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে নারী ব্যবসা,ইয়াবা সেবন,ইরোইন ও গাঁজার ব্যবসা দেদারছে করে যাচ্ছে। এর প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ  মানববন্ধনে বক্তব্য রাখেন সফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা মুকুন্দাবাদ হাফিজিয়া মাদ্রাসা, কামাল হোসেন সভাপতি অত্র মাদ্রাসা, আফাজ উদ্দিন ব্যবসায়ী,লুৎফর রহমান ভুঞা,প্রতিষ্ঠাতা কবি নজরুল বিদ্যা নিকেতন,শফিকুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক ৬নং ওয়ার্ড আ'লীগ,নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড আ'লীগ,শামসুদ্দিন ইসলাম শামু,সভাপতি ২নং ওয়ার্ড আ'লীগ,মোহাম্মদ আকবর আলী  মোহাম্মদ আলী মাষ্টারের সহোদর ভাই প্রমুখ।


বক্তারা বলেন অবিলম্বে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অসামাজিক কার্যকলাপ বন্ধসহ এর দৃষ্টান্ত মূলক বিচার দাবী করে।

এ বিষয়ে কাউরা উচ্চ বিদ্যালের ইংরেজি শিক্ষক ভিকটিম মোহাম্মদ আলী মাষ্টারে সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে  গাঁজা, ইয়াবা ইরোইনসহ নারী নিয়ে দেহ ব্যবসার ঘটনার গজব ছড়িয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পায়তারা  চালাচ্ছে।ইহা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট।  


উল্লেখ্য এলাকাবাসী বার বার নিষেধ করার পরও তা বন্ধ না করায় গত ১৬ নভেম্বর এলাকাবাসী ১৩৩ জনের স্বাক্ষরসহ লিখিত অভিযোগ দায়ের করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর। 


এ বিষয়ে জাতীয় সংসদ সদস্য কেন্দুয়া আটপাড়া, মাননীয় পুলিশ সুপার নেত্রকোনা, মাননীয় সিনিয়র পুলিশ সুপার কেন্দুয়া আটপাড়া, অফিসার ইনচার্জ কেন্দুয়া থানা,উপজেলা পরিষদ চেয়ারম্যান, সভাপতি/ সম্পাদক কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ, সভাপতি /সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ, মানবাধিকার সংস্থা নেত্রকোনা জেলা কমিটি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি /সম্পাদকসহ সকল সাংবাদিক বরাবরে অনুলিপি প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post