#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়ায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

 কেন্দুয়ায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু 



লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ


নেত্রকোনার কেন্দুয়া গন্ডা ইউনিয়নের ভাটলাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ইয়াসিন (২০মাস) নামে ছেলে  শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১৭ নভেম্বর দুপুর ১২ টার দিকে। পারিবারিক সূত্রে জানা যায় ইয়াসিন বাড়ির উঠানে হাসেঁর বাচ্চা নিয়ে খেলা করছিল।হাসেঁর বাচ্চা বাড়ির সামনে একটি ডোবার মধ্যে নেমে পরলে ছোট শিশু ইয়াসিনও ডোবায় পরে যায়। ইয়াসিনকে উঠানে দেখতে না পেয়ে খুঁজা খুঁজি শুরু হলে ডোবার পানির মধ্যে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। 

পরিবারের লোকজন ডোবার পানি থেকে  উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার তদন্ত পরিদর্শক আশরাফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post